জাতীয় সঙ্গীত
রবিবার | ১৮-১০-২০২৬ |
নাওডোবা মোহসেনিয়া দাখিল মাদ্রাসা

নাওডোবা মোহসেনিয়া দাখিল মাদ্রাসা, পোঃ নাওডোবা, উপজেলা-জাজিরা,জেলা-শরিয়তপুর।

স্থাপিতঃ ১/১/১৯৭২ইং খ্রিঃ
EIIN: 113666 | MPO Code: 3606042101
School Code: 11878
আমাদের কথা

পরিবর্তনশীল এই বিশ্বে প্রতিনিয়ত বদলে যাচ্ছে জীবন ও জীবিকা । প্রযুক্তির উৎকর্ষের কারণে পরিবর্তনের গতি ও হয়েছে অনেক দ্রুত । দ্রুত পরিবর্তনশীল এই বিশ্বের সঙ্গে আমাদের খাপ খাইয়ে নেওয়ার কোনো বিকল্প নেই । কারন প্রযুক্তির উন্নয়নে ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এগিয়ে চলেছে অভাবনীয় গতিতে । চতুর্থ শিল্প বিপ্লব পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ আমাদের কর্মসংস্থান এবং জীবনযাপন প্রণালিতে যে পরিবর্তন নিয়ে আসছে তার মধ্য দিয়ে মানুষে মানুষে সম্পর্ক আর ও নিবিড় হবে । অদূর ভবিষ্যতে অনেকের নতুন কাজের সুযোগ তৈরি হবে যা এখনও আমরা জানি না । অনাগত সেই ভবিষ্যতের সাথে আমরা যেন নিজেদের খাপ খাওয়াতে পারি তার জন্য এখনই প্রস্তুতি গ্রহন করা প্রয়োজন ।

পৃথিবী জুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটলেও জলবায়ু পরিবর্তন , বায়ুদূষণ,অভিবাসন এবং জাতিগত সহিংসতার মতো সমস্যা আজ অনেক বেশি প্রকট । দেখা দিচ্ছে কোভিড ১৯ এর মতো মহামারি যা সারা বিশ্বে স্বাভাবিক 

জীবনযাত্রা এবং অর্থনীতিকে থমকে দিয়েছে । আমাদের প্রাত্যহিক জীবনযাত্রায় সংযোজিত হয়েছে ভিন্ন ভিন্ন

চ্যালেঞ্জ  এবং সম্ভবনা । 

এসব চ্যালেঞ্জ ও সম্ভবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তার টেকসই ও কার্যকর সমাধান এবং আমাদের জনমিতিক সুফল কে সম্পদে রূপান্তর করতে হবে । 

সংক্ষিপ্ত ইতিহাস

এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, শরিয়তপুর জেলার অন্তঃর্গত জাজিরা উপজেলাধীন নাওডোবা মোহসেনিয়া দাখিল মাদ্রাসাটি ১৯৭২ সনে প্রতিষ্ঠিত । বাহাদুরপুর , শিবচর মাদারীপুরের হাজী শরিয়তুল্লার বংশধর পঞ্চম পুরুষ আলহাজ্ব হযরত মাওলানা মোহসিন উদ্দিন আহমেদ ( দুদু মিয়া ) নামে নামকরন করা হয়েছে , “নাওডোবা মোহসেনিয়া দাখিল মাদ্রাসা ”। 

মাদ্রাসাটি প্রতিষ্ঠালগ্ন হইতেই সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে । বিগত দিনের বৃত্তি পরীক্ষা সহ পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক । 

  আমি মাদ্রাসাটির  উত্তরোক্তর উন্নতি কামনা করছি । 

লক্ষ্য ও উদ্দেশ্য

মানুষ একটি পরিপূর্ন জীবন প্রত্যাশা করে । সেই জীবন হবে নান্দনিক ও আনন্দময় । পাশাপাশি মানুষ পারিবারিক , সামাজিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে নিজের অর্থপূর্ণ অবস্থান নিশ্চিত করেতে চায় । শিক্ষার অন্যতম উদ্দেশ্য জীবনকে নান্দনিক , আনন্দময় , ও অর্থবহ করে তোলে ,এবং সেই সাথে শিক্ষার্থীকে জীবিকা অর্জনের  উপযোগী যোগ্য , সৃষ্টিশীল ও মানবিক মানুষে পরিনণত করা । একইসঙ্গে পরিবর্তনশীল প্রেক্ষাপটে শিক্ষার্থীকে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলো ও শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য ।  

সভাপতি ,ম্যানেজিং কমিটি
কাবেরী রায়

সভাপতি

সুপার নাওডোবা মোহসেনিয়া দাখিল মাদ্রাসা
মোঃ শোয়াইবুর রহমান খন্দকার

সুপার

Institute Location Google Map

সংবাদ ও ঘটনাবলী

সভাপতি ,ম্যানেজিং কমিটি
কাবেরী রায়

সভাপতি

সুপার নাওডোবা মোহসেনিয়া দাখিল মাদ্রাসা
মোঃ শোয়াইবুর রহমান খন্দকার

সুপার

Institute Location Google Map